শীতের আগমনে ক্ষেত থেকে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানা সবজি। তবে সরবরাহ স্বাভাবিক না থাকায় গত সপ্তাহে খানিকটা কমে যাওয়া সবজির দাম চলতি সপ্তাহে এসে আবারও ঊর্ধ্বমুখী। বাজারে প্রয়োজনীয় সবজিসহ বেশ কিছু পণ্যের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় নাজেহাল ক্রেতারা। সরেজমিনে সিরাজগঞ্জ শহরের বড়বাজার, স্টেশন বাজার ও কালীবাড়ি বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন বিভিন্ন সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। যেখানে গত সপ্তাহে দাম ছিল তুলনামূলক স্বস্তিদায়ক, এবার আবার নতুন করে দেখা দিয়েছে দামের চাপ। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা কেজিতে বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা কেজি, ১০ টাকা বেরে মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকায় টমেটো গত সপ্তাহে ছিল ১৩০- ১৪০ টাকা যা এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে, শীম ১২০ টাকা কেজিতে , পেঁয়াজ ১০৫ টাকা কেজি, আদা ১৬০ টাকা কেজিতে, রসুন ১০০ টাকায় আলুর দামও কিছুটা বেড়ে ২২ থেকে ২৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি কিনতে আসা ক্রেতা মশিউর রহমান মাহিন বলেন,গত সপ্তাহে সবজির দাম কিছুটা সহনীয় ছিল, কিন্তু হঠাৎ করে সবজির দাম বেড়ে গেছে তাই আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন। অন্যদিকে এক সবজি বিক্রেতা বলেন- বাজারে সরবারহ কিছুটা কম রয়েছে, পাইকারি পর্যায়ে দাম বেশী সেই জন্য বাধ্য হয়ে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ক্রেতাদের দাবি প্রশাসন নিয়মিতভাবে বাজার মনিটরিং করে এবং পাইকারি পর্যায়ে নজরদারি ও সরবরাহ নিশ্চিত করে, তবে সবজির দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এব স্থিতিশীলতা বজায় থাকবে।