সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
รีวิวประสบการณ์การเล่นที่ LotaWild কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

চৌহালীর খাষকাউলিয়ায় দুস্থ মহিলাদের ভিডব্লিউবি চাল বিতরণ

চৌহালী  প্রতিবেদক / ৬৮২ বার
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

চৌহালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে চৌহালী উপজেলার ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নয়টি ওয়ার্ডের ৩৮৮ জন কার্ডদারী মহিলার এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হাবিবুর রহমান হাবলুর সভাপতিত্বে। এসময় প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব হাফিজুর রহমান,অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার মো: রিয়াজ হোসেন, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহিন সিকদার, আমিরুল ইসলাম সুরুজ, আবু সাইদ, রবিউল ইসলাম ও সংরক্ষিত নারী ইউপি সদস্য তাছলিমা খাতুন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এতে তাদের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। উপকারভোগীরা যাতে সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান, সে বিষয়ে আমরা নিয়মিত তদারকি করবো।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো