রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

চৌহালীতে যুব দিবসে যুবক-যুবতীদের মাঝে ঋণ বিতরণ

চৌহালী প্রতিবেদক / ৫৬৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে চৌহালীতে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন । এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, থানার অফিসার ইনচার্জ আবদুল বারিক, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, পরিসংখ্যান অফিসের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, প্রাণী সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি, আরডিও সেলিম রেজা ও তথ্য আপা প্রকল্পের তামান্না হক প্রমুখ।
এদিকে সকালে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সংগঠকদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা একাডেমীতে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ ও বিগত সময় প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো