রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সিরাজগঞ্জে শার্পের আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শার্পের আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

মিশুক চন্দ্র সূত্রধর / ৩০৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে “ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট (জিইপি)”–এর আওতায় চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদের নিয়ে সোসিও হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম (শার্প)-এর আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে সদর উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা।
সভাটি নাগরিকতা: সিভিক এংগেজমেন্ট ফান্ড (সিইএফ)–এর অর্থায়নে, সুইজারল্যান্ড দূতাবাস ও জিএফএ কনসাল্টিং গ্রুপ (জিএমবিএইচ)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত “ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট (জিইপি)”–এর অংশ হিসেবে আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফি, শার্পের পরিচালক সাফিয়া সুলতানা, প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউল করিম, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার এম. রবিউল ইসলাম, জেন্ডার অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাসোসিয়েট সুচনা আক্তার, চর কমিউনিটি থেকে আগত বিপদাপন্ন নারী ও পুরুষ সদস্যবৃন্দ এবং স্থানীয় মিডিয়া প্রতিনিধিগণ।
সভায় জিইপি প্রজেক্টের অধীনে চরাঞ্চলে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। চরাঞ্চলের নারী ও পুরুষদের স্বনির্ভর করতে ৭ দিনের উদ্যোক্তা প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা শার্পের জিইপি প্রজেক্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সরকারি কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং চরাঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় শার্পকে ধন্যবাদ জানান।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো