সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সিরাজগঞ্জে শার্পের আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

শীতের আমেজে বাজারে উঠেছে নতুন খেজুর ও আখের গুড়, জমে উঠছে কেনাবেচা

আখতার হোসেন হিরন / ২৮৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

শীতের শুরুতেই বাজারে আসতে শুরু করেছে খেজুরের গুড়। সিরাজগঞ্জের সলঙ্গার হাটে-বাজারে পাওয়া যাচ্ছে এ বছরের খেঁজুর ও আখের নতুন গুড়। প্রতিবছর এইসময়ে রাজশাহী,চাঁপাই নাটোর,বনপাড়া এলাকায় শুরু হয় খেঁজুরের রস আহরণ ও গুড় তৈরির মৌসুম। রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করে পাতা হয় মাটির হাঁড়ি। সারা রাত ধরে ফোঁটা ফোঁটা রস জমে হাঁড়িতে। সকালে সেই রস নিয়ে শুরু হয় গুড় তৈরির ব্যস্ততা। বড় চুলায় ফুটন্ত রসের ঘ্রাণে তখন মিষ্টি হয়ে ওঠে ঐ এলাকার পুরো গ্রাম।
নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে রস সংগ্রহ ও গুড় তৈরির মৌসুম। সলঙ্গা বাজারের গুড় ব্যবসায়ী ফজলার রহমান,সোহেল,জহুরুল ইসলাম তালুকদার গঞ্জের বাণিজ্য প্রতিবেদককে জানান,আমরা সাধারণত সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবার হাটবারের আগেরদিন সন্ধ্যায় রাজশাহীর ঝলমলিয়া এবং নাটোরের বনপাড়া পাইকারি বাজার থেকে মিনি ট্রাকে এসব গুড় কিনে এনে বিক্রি করি। এবছরের নতুন খেঁজুর ও আখের গুড় বাজারে আসায় শুরু হয়েছে কেনাকাটা। তবে বর্তমান চাহিদা একটু কম থাকায় আমরা কমদামে গুড় কিনতে পারছি। শীত বাড়ার সাথে সাথে গুড়ের বাজারের চাহিদা বাড়তে থাকে, তখন দামও বাড়তে থাকে। বর্তমান খেঁজুর গুড় ২শ থেকে ২৫০টাকা,আখের গুড় ১শ থেকে ১৫০ টাকায় বিক্রি করছি। গুড় কিনতে আসা ইসরাত জাহান সীমা জানান, বাজারে নতুন গুড় এসেছে তাই কিনতে আসলাম। নতুন গুড় দিয়ে জলপাই এর আচার, পায়েশ পিঠা তৈরী করবো।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো