বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন

মিশুক চন্দ্র সূত্রধর / ১৩৭ বার
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সারা দেশের মতো সিরাজগঞ্জেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে জেলার অন্যান্য উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো