বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মাণ হচ্ছে বিশ্বমানের ইন্টারচেঞ্জ

শিবলী রহমান শিপু  / ২৫৮ বার
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মিত হচ্ছে বিশ্বমানের ইন্টারচেঞ্জ। ইতিমধ্যে ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ শেষ হয়ে ৫৬ ভাগ। সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে প্রকল্পের কাজ। সব ঠিক থাকলে আগামী বছরের জুনে ইন্টারচেঞ্জ চালু হতে পারে আর এতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রত্যাশা এতে বদলে যাবে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। কর্মসংস্থান তৈরিসহ বাড়বে নতুন শিল্পকারখানা। সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জর বিস্তীর্ণ এলাকাজুড়ে যেদিকে চোখ যায় দেখা মেলে বিশাল আকৃতির পাইলিং, স্প্যান আর উড়াল সেতু। িেস সাথে প্রশস্ত রাস্তা, ডিভাইডার, ওয়াকওয়ে, ড্রেনেজ ব্যবস্থাসহ ইউটার্ণ । প্রায় সাড়ে ৭’শ ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জ। দিন রাত চলছে প্রকল্পের কাজ। এই পথে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। প্রতিবছর ঈদ আসলেই এই হাটিকুমরুল মোড়ে যানজট লেগে থাকতো। তবে বর্তমানে এই ইন্টারচেঞ্জ ঘিরে নতুন স্বপ্ন বুনছেন এ অঞ্চলের যাত্রী, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, ইন্টারচেঞ্জ চালু হলে সিরাজগঞ্জে বিভিন্ন প্রকার শিল্পকারখানা গড়ে উঠবে। এই ইন্টারচেঞ্জ হয়ে দেশের পণ্য আমদানি-রপ্তানি সহজ হবে। সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক, ড. মো. ওয়ালিউর রহমান জানান, এই ইন্টারচেঞ্জে আলাদা ছয়টি র‍্যাম্প ও একটি গ্রাউন্ড রোড থাকবে। ঢাকামুখী ও উত্তর-দক্ষিণমুখী যান চলবে আলাদা র‍্যাম্প দিয়ে আর ধীরগতির যান চলবে নিচের গ্রাউন্ড রোডে। প্রকল্পটির কাজ আগামী মার্চে শেষ হতে পারে। তবে প্রকল্প পরিচালক জানান, নির্দিষ্ট সময়ের আগেই খুলে দেয়া হবে ইন্টারচেঞ্জ।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো