সামাজিক উন্নয়ন সংস্থা শার্প (SHARP) এর উদ্যোগে “স্টেকহোল্ডার ম্যাপিং ওয়ার্কশপ” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকালে শার্প ট্রেনিং সেন্টারে এই কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জ চিফ জেলা লিগ্যাল এইড এর অফিসার কাফি আল আজাদ।
দুই দিনব্যাপী এ কর্মশালায় ‘নাগরিকতা: সিভিক ইংগেজমেন্ট ফান্ড’ প্রকল্পের আওতায়, যা অর্থায়ন করছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)। প্রকল্পটি কারিগরি সহায়তা দিচ্ছে জিএফএ কনসাল্টিং গ্রুপ (GFA Consulting Group) এবং বাস্তবায়ন করছে ‘ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট (GEP)’।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ শরিফুল ইসলাম, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ, মোঃ হাবিবুর রহমান খান, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সিরাজগঞ্জ, মোঃ জুলফিকার আলম, যুব উন্নয়ন কর্মকর্তা, কাজিপুর উপজেলা, সাফিয়া সুলতানা, পরিচালক, শার্প, মোঃ শওকত আলী, সভাপতি, শার্প, গোলাম কিবরিয়া, উপ-পরিচালক, শার্প এবং রেজাউল করিম, প্রজেক্ট কো-অর্ডিনেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ। কর্মশালায় ৩০ জন নারী-পুরুষ সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজেদের কর্মক্ষেত্র ও দপ্তরের সুযোগ-সুবিধা তুলে ধরেন এবং চরাঞ্চলের সুবিধাবঞ্চিত যুবক-যুবতী ও নারীদের সরকারি সেবা ও সুযোগ-সুবিধার আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন। উদ্বোধনী বক্তব্যে চিফ জেলা লিগ্যাল এইড অফিসার কাফি আল আজাদ বলেন, “নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড অফিস সর্বদা জনগণের পাশে রয়েছে। আপনারা যে কোনো সময় বিনামূল্যে আইনি পরামর্শ পেতে পারেন। বিশেষ করে ধর্ষণ বা নারী ও শিশুর প্রতি সহিংসতা কোনোভাবেই আপসযোগ্য নয় বা মীমাংসার বিষয় নয়। এসব অপরাধের ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন সময় মাঠপর্যায়ে গিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের চেষ্টা করি, যাতে সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পেতে পারে।” এছাড়া অতিথিরা কর্মশালার কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগকে আরও সম্প্রসারণের আহ্বান জানান।