মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সিরাজগঞ্জে শার্পের আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ১৫ টি রেস্তোরাঁ ও মিষ্টি-বেকারী প্রতিষ্ঠানকে গ্রেডিং সার্টিফিকেট প্রদান

গঞ্জের বাণিজ্য প্রতিবেদক / ৩২৮ বার
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে ১৫ টি রেস্তোরাঁ মিষ্টি ও বেকারী প্রতিষ্ঠানকে সার্বিক মানের ভিত্তিতে গ্রেডিং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। নিরাপদ খাদ্য জেলা কার্যালয় ২০২৪-২৫ অর্থ বছর শেষে জেলার ১৫ টি (১টি এ প্লাস, ৭টি এ, ৭টি বি গ্রেড) রেস্তোরাঁ, মিষ্টি ও বেকারি প্রতিষ্ঠানকে সার্বিক মানের ভিত্তিতে ১ বছর মেয়াদি গ্রেডিং সার্টিফিকেট প্রদান করে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত গ্রেডিং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ক্যাব এর প্রতিনিধি ও বিভিন্ন খাদ্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। পরে জেলা জেলা প্রশাসক গ্রেডিং প্রাপ্ত খাদ্য প্রতিষ্ঠানসমূহকে গ্রেডিং স্টিকার বিতরণ করেন।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো