বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সিরাজগঞ্জে শার্পের আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

যমুনা নদী থেকে নিষিদ্ধ চায়না ও দুয়ারী জাল উদ্ধার এবং পুড়িয়ে ধ্বংস

আজিজুর রহমান মুন্না / ৩০২ বার
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও দুয়ারী জাল জব্দ করার পর তা যমুনা নদীর পাড়ে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৬ আগস্ট) দিনব্যাপী পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি। এসময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকতা আমজাদ হোসেন, মাঠ সহকারী গোলাম রাব্বী সহ নৌ- পুলিশের এএস আই জুলফিকার আলী সহ নৌ-ফাড়ির এবং সদর উপজেলা মৎস্য দপ্তরের অন্য সদস্যরা এ অভিযানে অংশ গ্রহন করে ।
যমুনা নদীর সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে হতে ৬৫টি নিষিদ্ধ ‘চায়না ও দুয়ারী’ জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ২ লক্ষ টাকা। পরে জব্দকৃত জাল গুলো বিধি অনুযায়ী জনসম্মুখে যমুনা নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো