সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শার্পের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

গঞ্জের বাণিজ্য প্রতিবেদক / ২০৫ বার
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট – শীর্ষক প্রকল্পের চরাঞ্চলের সুবিধা বঞ্চিত নারীর আইন সহায়তা এবং আয়বৃদ্ধির সেবা প্রাপ্তির. জন্য, সোসিও হেলথ এন্ড রিহ্যবিলিটেশন প্রোগ্রাম-শার্পের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২১শে আগস্ট ) সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ভূইয়া।
সুইশ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর অর্থায়নে ও জিএফএ কনসাল্টিং গ্রুপ এর কারিগরি সহায়তায় শার্প, সিরাজগঞ্জ “ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট -জিইপি” প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে অ্যাডভোকেসি মিটিং এর আয়োজন করে।
এ সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ভূইয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এডভোকেসি কমিটির সদস্যগন এবং মিডিয়া প্রতিনিধি। এছাড়া আরও উপস্থিত ছিলেন শার্প এর উপ পরিচালক গোলাম কিবরিয়া ও প্রজেক্ট কো-অডিনেটর রেজাউল করিম এবং উক্ত ইউনিয়ন এর লিগ্যাল এইড ভিক্টিম প্রমুখ। এ সময় চর কমিউনিটির বিপদাপন্ন নারীরা তাদের সমস্যা তুলে ধরে লিগাল এইডের মাধ্যমে আইনি সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইউনিয়ন দপ্তরে আবেদন করেন। উপস্থিত কর্মকর্তাগণ তাদেরকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো