সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সিরাজগঞ্জে শার্পের আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কমলো সবজি ও ডিমের দাম ॥ স্বস্তিতে ক্রেতারা

মিশুক চন্দ্র / ২৮৫ বার
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সরবরাহ বেশী হওয়ায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সিরাজগঞ্জের পৌর পাইকারী কাঁচা বাজারের আড়ত এবং বড় বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরেনর কাঁচা সবজির সরবরাহ বেশী। যে কারনে দাম ও কমেছে অনেক সবজির। বিক্রেতা বলছেন, এ বাজারে সবজির সরবরাহ বেশী থাকায় পটল, আদা সহ বেশ কিছু সবজির দাম কমেছে। গত সপ্তাহে যে পটল বিক্রি হয়েছে ৭০ টাকা কেজিতে, সেই পটল এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। গত সপ্তাহে আদা বিক্রি হয়েছে ১৬০ টাকা, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজিতে। এছাড়া শীতকালীন নানা সবজিও বাজারে আসতে শুরু করেছে। বাজারে সিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। এ ছাড়া আলু ২০ টাকা, পিয়াজ,৭০ টাকা, কাঁচা মরিচ গত সপ্তাহের থেকে ২০ টাকা কমে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া কমেছে ডিমের দাম। হালিতে ৪ টাকা কমে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪২ টাকা হালি। এ ছাড়া সয়াবিন তেল, চিন সহ অন্যান্য পণ্যের দাম আগের মতোই রয়েছে। ক্রেতারা জানান, প্রশাসন বাজার নিয়মিত মনিটরিং করলে অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে পণ্যের মূল্য বাড়াতে পারবে না।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো