বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মিশুক চন্দ্র সূত্রধর / ১২৮ বার
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আয়োজন করে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সিরাজগঞ্জ।
এই কর্মসূচি অনুষ্ঠিত হয় নাগরিকতা: সিভিক ইংগেজমেন্ট ফান্ড (সিইএফ), এম্বাসি অফ সুইজারল্যান্ড ও জিএফএ কনসাল্টিং গ্রুপ (জিএমবিএইচ) এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘ইনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট (জিইপি)’-এর অংশ হিসেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিরাজগঞ্জ এবং মুহাম্মদ আব্দুল বাসেত, DRRA প্রতিনিধি।
এ ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার (GO, NGO ও INGO) প্রতিনিধি, শার্প-এর পরিচালক সাফিয়া সুলতানা, উপপরিচালক গোলাম কিবরিয়া, ও প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই প্রশমন ব্যবস্থাপনা গড়ে তোলাই এখন সময়ের দাবি।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো