বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

বেলকুচিতে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধন

গোলাম মোস্তফা রুবেল, বেলকুচি / ২৫৩ বার
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে শুরু হলে মাস ব্যাপি আনন্দ মেলা। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলকুচি পৌর এলাকার চালা আদালত মাঠ চত্বরে মাস ব্যাপী এই আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়। বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাস ব্যাপি এই আনন্দ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি এনসিপি প্রতিনিধি মুসা হাশেমী, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন আকাশসহ বিভিন্ন দলীয় ও অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ। পরে মনেকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো