সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সিরাজগঞ্জে শার্পের আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

বাজারে কাঁচামরিচ, বেগুন সহ বেশকিছু সবজির দাম কমলেও বেড়েছে ডিমের দাম

জিৎ পাল / ৫৩২ বার
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সরবরাহ বেশী থাকায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সিরাজগঞ্জে কাঁচা মরিচ, বেগুন, সিম, শশা সহ অধিকাংশ সবজির দাম কমেছে। তবে বেড়েছে ডিম ও আটার দাম। পাইকারী আড়ত এবং বড় বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কাঁচা সবজির সরবরাহ বেশী। যে কারনে দাম কাচঁমরিচ কেজিতে ৪০ টাকা, গত সপ্তাহে কাচাঁ মরিচের দাম ছিল ১৬০ টাকা কেজি। এ সপ্তাহে রবিবার ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি তে, গত সপ্তাহে বেগুন ছিল ১২০ টাকা এ সপ্তাহে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পিয়াজ আগের দামেই ৭০ টাকা, পটল ৭০ টাকা, টমেটো ১৩০ টাকা কেজিতে, রসুন কেজিতে ১২০ টাকা কেজিতে, সিম কেজিতে ৬০ টাকা কমে বিক্রি হচ্ছে কেজিতে ২০০ টাকা, আদা ১২০ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতা বলছেন, এ বাজারে সবজির সরবরাহ থাকায় সবজির দাম কমেছে। এছাড়া শীতকালীন নানা সবজিও বাজারে আসতে শুরু করেছে। এ ছাড়া সয়াবিন তেল, ডাউল সহ অন্যান্য পণ্যের দাম আগের মতোই রয়েছে। তবে এ সপ্তাহে ডিম বেশি দামে বিক্রি হচ্ছে। প্যাকেজজাত আটাতে কেজি ৮ থেকে ৯ টাকা বেড়েছে। ক্রেতারা জানান, প্রশাসন বাজার নিয়মিত মনিটরিং করলে অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে পণ্যের মূল্য বাড়াতে পারবে না।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো