সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

পিপুলবাড়িয়ায় সপ্তাহে দুইদিন বসে ধানের চারার হাট

চঞ্চল সিং / ৩৮৭ বার
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের পিপুলবাড়িয়াতে প্রতি সপ্তাহে বসে ধানের বীজ চারার হাট। যে হাটে পাওয়া যায় স্বর্ণা-৫, স্বর্ণা কুটি, কাটারী, স্বর্ণা-২২ সহ বিভিন্ন জাতের ধানের চারা। বাগবাটি, পিপুলবাড়িয়া,বালুহাটা কানগাতী ,টুবুরচর, মালিগাঁতী ,হাসনা, ছোনগাছা, চরনাদিনা, ভেড়ামারা, মহিষামুরা, হরিণা এসব এলাকা থেকে ধানের চারা বিক্রয় জন্য আনা হয়। সিরাজগঞ্জ এবং কাজিপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে এই ধানের চারা কিনতে কৃষকরা আসে। প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার বসে এই হাট। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে কেনা বেচা। প্রকার ভেদে ৪’শত থেকে ৫’শত টাকা পণ বিক্রি হয় ধানের চারা। বিক্রেতা কৃষক জলিল ও ফজলু জানান, এ বছর পিপুলবাড়িয়া হাটে বিভিন্ন জাতের ধানের চারা পাওয়া যাচ্ছে। প্রতিহাটে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার ধানের চারা বিক্রি হয়। এ সব চারা কিনে নিয়ে কৃষকরা তাদের জমিতে লাগায়। দীর্ঘদিন ধরে এই পিপুলবাড়িয়াতে এই ধানের এই চারার হাট বসে। গত বছরের তুলনায় এ বছর চারার দাম অনেকটাই কম। প্রায় পণ প্রতি ২০০ টাকা কম রয়েছে। হাটে আসা ক্রেতা করিম ও সোহাগ জানান, এই হাটের চারার দাম কম এবং ভাল মানের পাওয়া যায় তাই আমরা এই হাট থেকে ধানের চারা কিনে নিয়ে যাই।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো