মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সিরাজগঞ্জে শার্পের আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

পারিবারিক সহিংসতা ও জলবায়ু পরিবর্তন: করণীয় নিয়ে এনডিপির মতবিনিময় সভা

গঞ্জের বাণিজ্য প্রতিবেদক / ৫৩৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র আয়োজনে পারিবারিক সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষ, এনডিপি ” কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্প”র জেলা প্রশাসনের সাথে সরকারি প্রতিষ্ঠান ও প্রকল্পের অংশগ্রহনকারীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন .অতিরিক্ত জেলা প্রশাসক- (সার্বিক) গনপতি রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী মাসুদ্দুজ্জামান পল, উপ-পরিচালক, এনডিপি। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মিজানুর রহমান মিজান, সহকারি পরিচালক (প্রোগ্রাম এন্ড প্লানিং), এ্যাড. মাহবুব-এ-খোদা টুটুল, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমবায় অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা লাইভস্টক অফিসার, বিআরডিবি অফিসার সহ নারীদল, পুরুষ দল, যুব দল ও কিশোর-কিশোরী দলের সদস্যবৃন্দ ইউনিয়ন ও উপজেলা ক্লাইমেট এ্যাকশান গ্রুপের সদস্যবৃন্দ ও জেন্ডা ইক্যুয়ালিটি এন্ড ক্লাইমেট এ্যালায়েন্স কমিটির সদস্যবৃন্দ। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করা হয়। এরপর নারীদল, পুরুষ দল, যুব দল ও কিশোর-কিশোরী দলের সদস্যবৃন্দ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। মুক্ত আলোচনায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ও উপজেলা ক্লাইমেট এ্যাকশান গ্রুপের সদস্য, জিকা কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো