দীর্ঘ দিনেও নির্মাণ কাজ শেষ হয়নি সিরাজগঞ্জের নলকা থেকে সয়দাবাদ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরন প্রকল্পের বেশ কিছু অংশের কাজ। সিরাজগঞ্জ শহরের সাথে আঞ্চলিক ও দূরপাল্লার যানবাহনের যোগাযোগ সহজ করতে নলকা থেকে সয়দাবাদ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরন প্রকল্পে কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। ২০১৭ সাথে শুরু হলেও দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়। তবে এখনো শেষ হয়নি এই প্রকল্পের পুরো অংশের কাজ। প্রায় ২২ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের মধ্যে পৌর এলাকার খেদন সরদারের মোড় থেকে বাজার স্টেশন, বাস স্ট্যান্ড, জগায় মোড়, কাজীপুর মোড়ের বিভিন্ন অংশে এখনো অনেক কাজ বাকি রয়েছে। ফলে সড়কের এ সকল অংশে প্রায়ই যানজট লেগে থাকছে। মাঝেমধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারি চালক ও যাত্রীদের। সমস্যা সমাধানের দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। আর প্রকল্পের অসমাপ্ত অংশের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ করার কথা বললেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী,ইমরান ফারহান সুমেল। প্রতিদিন এই সড়কটি দিড়ে আঞ্চলিক ও দূরপাল্লার হাজার হাজার হাজার যানবাহন চলাচল করে। ২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৩২ কোটি টাকা।