সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

তাড়াশে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

সাব্বির মির্জা, তাড়াশ / ৩৯৩ বার
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-১৯ এর সাথে বিনাধান-২১ ও ব্রি ধান-৯৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ( ২১) আগষ্ট উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই মাঠের আয়োজন করা হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাহমিনা ইয়াসমিন, কৃষিতত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাড়াশের কর্মকর্তাবৃন্দ এবং চাঁদপুর গ্রামের কৃষক কৃষাণীবৃন্দ।

বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাড়াশের সহযোগিতায় অনুষ্ঠানে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-১৯, বিনাধান-২১ এবং ব্রি ধান-৯৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ নিয়ে বিস্তর আলোচনা করা হয়।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো