বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

টাইফয়েডের টিকা কার্যক্রম উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

গঞ্জের বাণিজ্য প্রতিবেদক / ১৮৯ বার
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

১২ অক্টোবর থেকে দেশব্যাপি শুরু হয় জাতীয় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম। এই কার্যক্রমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোরদের দেওয়া হবে টাইফয়েড টিকা। জেলার ৯টি উপজেলায় সারে ১০ লাখ শিশু কিশোর এই কর্মসুচীতে টিকা পাবে বলে জানানো হয়েছে।এ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের অংশ গ্রহনে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রেজেন্টশনের মাধ্যমে এই সংখ্যা জানানো হয়। গত বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্য্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম র্শীষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ে জেলা পর্যায়ে মিডিয়া কর্মীদের অংশ গ্রহনে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। প্রজেক্ট প্রেজেন্টশন উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশ এর রাজশাহী ও রংপুর বিভাগ চীফ অব ফ্লিড অফিসার ডা:রেজাউর রহমান মিল্টন। বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ এর রাজশাহী ও রংপুর বিভাগ চীফ অব ফ্লিড অফিসার এ এইচ এম তৌফিক হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:ন ুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক মোহাম্মদ আলী। এসময় সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট এবং অন লাইন পত্রিকার গণমাধ্যম কর্মীরা ওয়ার্কশপে অংশ গ্রহন করেন। প্রথম পর্যায়ে স্কুল পর্যায়ে টিকা দেওয়া হবে পরবর্তীতে টিকাদান সেন্টারগুলোতে টিকা দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য স্কুলে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। ৯ম শ্রেণীতে পরে কিন্ত বয়স ১৫ এর নিচে তাদের জন্য হয়াইট পেপার ব্যবস্থা রাখা হয়েছে বলেন জানানো হয়েছে ওয়ার্কশপে। টাইফয়েডে শিশুর মৃত্যু সংখ্যা বেশী। এক সমিক্ষায় দেখা গেছে ২০২১ সালে টাইফয়েপে ৮ হাজার মানুষ মারা গেছে এর মধ্যে ৬ হাজার শিশু কিশোর এজন্য সরকার বিনামুল্যে শিশু কিশোরদের এই টিকা প্রদানের ব্যবস্থা করেছেন। এর কোন পার্শ্ব পতিক্রিয়া নেই। সকল শিশু কিশোর এবং তার অবিভাবকদের অনলাাইনে রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানানো হয়েছে। জেলায় মোট ১৫ টি স্থায়ী, ২১১২ টি অস্থায়ী এবং স্কুল পর্যায়ে ৩৪৪৯টি সর্বমোট ৫৫৫৬ টি টিকাদান কেন্দ্রে ১০৩৯৯৮৩ জন কে টিকা দেওয়া হবে


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো