সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সিরাজগঞ্জে শার্পের আয়োজনে উপজেলা অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ

প্রতিনিধির নাম / ৪২৯ বার
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক দুইটি গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালন করে

সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাজিপুরে পৃথক দুটি গুদাম থেকে এই চালের বস্তাগুলো জব্দ করেছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় পুরাতন মেঘাইয়ের সাবেক ইউপি সদস্য সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫ বস্তা এবং ৩০ কেজির ৪৪ বস্তা চাল জব্দ করে।

এরপর মেঘাইয়ে সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮ বস্তা এবং ৩০ কেজির ২২৬ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালিন উভয় গুদামের মালিক পলাতক ছিলেন।

কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী বলেন, চালগুলো জব্দ করে খাদ্য গুমামে রাখা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদাম দুটিতে পৃথকভাবে অভিযান চালানো হয়েছে। গুদাম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো