বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক

ময়নুল হোসাইন, উল্লাপাড়া / ১৮৩ বার
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বোরো মৌসুমকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খরচ কমানোর লক্ষ্যে সাতশত কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম কৃষকদের হাতে এসব বীজ তুলে দেন।
এ সময় প্রতিটি কৃষককে দুই কেজি করে হাইব্রিড এসএল-৮ এইচ জাতের বোরো ধানের বীজ প্রদান করা হয়। উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় সাতশত কৃষক সারিবদ্ধভাবে বীজ গ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বীজ গ্রহণ শেষে কৃষকরা জানান, মৌসুমের শুরুতেই এ ধরনের সহায়তা তাদের উৎপাদন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাড়তি খরচ কমানোর পাশাপাশি উচ্চফলনশীল বীজ পাওয়ায় তারা আগামীর উৎপাদন মৌসুমে ভালো ফলনের আশা করছেন। কৃষকদের অনেকে বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিনামূল্যে বীজ পাওয়া বড় সহায়তা। তারা এ ধরনের সহযোগিতা নিয়মিতভাবে অব্যাহত রাখার দাবি জানান। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি সকল কৃষককে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো