মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
รีวิวประสบการณ์การเล่นที่ LotaWild কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

প্রতিনিধির নাম / ৪৭৪ বার
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ চরছে ধারাবাহিক বাজার তদারকি। সেই সাথে অভিযোগ নিষ্পত্তি ও ভোক্তা সচেতনতা কার্যক্রমে করা হচ্ছে। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, লতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট ৬৩টি বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ৯৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৪৫৯টি অভিযোগের মধ্যে ৪০৬টি নিষ্পত্তি করা হয়, যা মোট অভিযোগের প্রায় ৯০ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ২০টি অভিযানে ২৮ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা। আগস্টে ১৮টি অভিযানে ২৯ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা। সেপ্টেম্বরে ২০টি অভিযানে ৩০ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮ হাজার টাকা জরিমানা। অক্টোবর (১১ তারিখ পর্যন্ত) ৫টি অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। গত কয়েক বছরের তুলনামূলক তথ্য অনুযায়ী, ধারাবাহিকভাবে বাজার তদারকি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং সচেতনতা কর্মসূচি সম্প্রসারিত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ২০৮টি অভিযান পরিচালনা করে ৭০৪ প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ৪৪ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ১৯৮টি অভিযানে ৬৪৪ প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ৪০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে ১৩৭টি অভিযানে ৩৬৬ প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ২৬ লাখ ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর গড়ে ১২টি সভা ও ১৮টি সেমিনার আয়োজন করা হচ্ছে, যেখানে ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, প্রতারণা প্রতিরোধ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে জেলার বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরছে এবং ভোক্তাদের আস্থা বাড়ছে। জেলায় ৩৫ লাখ ভোক্তা সচেতনতায় সবাইকে একযোগে কাজ করে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করতে হবে।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো