সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
รีวิวประสบการณ์การเล่นที่ LotaWild কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

দীপক সরকার, বগুড়া / ৪৯১ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

শিক্ষার মানোন্নয়ন, তরুণ প্রজন্মের মেধা ও নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা সৃষ্টিতে বগুড়ার ধুনটে এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ধুনট সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আসিফ সিরাজ রব্বানীর সামাজিক উদ্যোগ সমৃদ্ধ শেরপুর-ধুনট এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সোলাইমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক এমপি গোলাম মো. সিরাজ।
এসময় বক্তব্য রাখেন সামাজিক উদ্যোগ সমৃদ্ধ শেরপুর-ধুনট এর পৃষ্ঠপোষক ও জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, জালশুকা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল কাদের তালুকদার।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. সাকিল আহম্মেদ ও মোছা. মিম খাতুন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৮জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ল্যাপটপ ব্যাগ, ব্র্যান্ডেড মগ ও নোটবুক তুলে দেয়া হয়। উল্লেখ্য, শেরপুর ও ধুনটের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৬৮জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে-আসিফ সিরাজ রব্বানী’র সামাজিক উদ্যোগ সমৃদ্ধ শেরপুর-ধুনট। পর্যায়ক্রমে এটি অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো