রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
รีวิวประสบการณ์การเล่นที่ LotaWild কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে রান্ধুনীবাড়ির মৃৎশিল্প রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারে বেড়েছে খেজুরের সরবরাহ উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয় উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো ধানের বীজ তুলে দিলেন জেলা প্রশাসক বাজারে আস্থা ফেরাতে সিরাজগঞ্জে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

সিরাজগঞ্জে স্মার্ট বয়েজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে থাকছে দিনব্যাপী উৎসব

গঞ্জের বাণিজ্য প্রতিবেদক / ৪৭১ বার
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের সামাজিক ও পরিবেশবাদী সংগঠন স্মার্ট বয়েজ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে ।

কর্মসূচির মধ্যে থাকবে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও সেমিনার, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও কেক কাটা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আসলাম উদ্দিন বলেন, “প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠক ও অভিভাবকরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

২০১৬ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকেই “আমরা ভালো থাকবো, দেশকে ভালো রাখবো” স্লোগান নিয়ে স্মার্ট বয়েজ শিক্ষা বিস্তার, জনসেবা, পরিবেশ উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো