বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে যুবদিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ

আজিজুর রহমান মুন্না / ১৮০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে ‎জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভার পর প্রশিক্ষণ প্রাপ্তদের যুবকদের মাঝে সনদপত্র বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময়ে তিনি বলেন, যুব সমাজ একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুব সমাজের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তাই যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)‎ গণপতি রায় স্বাগত বক্তব্যে রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম। এ সময় জেলা প্রশাসন ও সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যুব সমাজের একাংশ উপস্থিত ছিলেন ।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো