বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

বেলকুচির রাজাপুরে দুর্যোগ ঝুকিঁ হ্রাসে ব্যবস্থাপনা কমিটির সভা

স্বপন মির্জা / ২২১ বার
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কৈইকা) এর আর্থায়নে এবং অক্সফাম এর সহযোগীতায়, মানব মুক্তি সংস্থার বাস্তবায়নাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাঁসকল্পে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্যানেল চেয়ারম্যান মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, প্রকল্পের পর্যবেক্ষন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রকল্পের ফিল্ড ফ্যাসালেটর আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সাইফুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।
এতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোছা: কল্পনা খাতুন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন, ইউপি সদস্য বৃন্দ, শিক্ষক, ইমাম ও অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা যমুনা পাড়ের বন্যা ও নদী ভাঙ্গন কবলিত প্রবল দুর্যোগ প্রবণ রাজাপুর ইউনিয়নে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় ভাবে কার্যক্রম পরিচালনা ও দুর্যোগ ঝুঁকিহ্রাসে সম্মিলিত ভাবে কার্যক্রম বাস্তবায়ন করার অঙ্গীকার করেন।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো