সিরাজগঞ্জের চৌহালী থানাধীন যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি নৌকাসহ ৫ জনকে গ্রেফতার করেছে চৌহালী নৌ-পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট ) সকালে এক বিষয়টি নিশ্চিত করেন, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফিরোজ আহমেদ ।
আটককৃত আসামিরা হলো চৌহালীর খাষকাউলিয়া জাজুরিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম সিদ্দিক, আল আমিন, মো: সিদ্দিক হোসেন, মামোদ আলী এবং টাংগাইলে জেলার নাগরপুর উপজেলার মো: রফিকুল ইসলাম।
নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী নৌপুলিশের একটি দল, চৌহালী নৌ ফাঁড়ির আওতাধীন চৌহালী উপজেলার বিভিন্ন চরে যমুনা নদীতে নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কালে নৌ পুলিশ ফাঁড়ি ১টি নৌকা সহ ৫জন আসামী আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১)তৎসহ পেনাল কোড ৪৩১ অপরাধ সংঘটিত হয়েছে।
তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক।