বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

চৌহালী প্রতিবেদক / ২৬৯ বার
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের  চৌহালী উপজেলার  এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  এনায়েতপুর নৌকা ঘাট থেকে সরকারি ভর্তুকি মূল্যের ১৫ টাকা কেজি দরের চাল গুলো উদ্ধার করা হয়। উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: মোস্তাফিজুর রহমান জানান, সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে  বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুদ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। বর্তমানে চালগুলো জব্ধ করে সৌদিয়া চাঁদপুরের ইউনিয়ন ইউপি সদস্য জনাব মো: পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে এবং এনায়েতপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, পরবর্তীতে আদালতের নির্দেশ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।
অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে এলাকায় আলোচনা চলছে, এ চালগুলো এনায়েতপুর থানাধীন ১৩ নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদের অধীনে থাকা খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধভাবে বিক্রি করা চাল। চাল পরিবহনের নৌকার মালিক এবং এর সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করলেই প্রকৃত রহস্য উদঘাটন হবে


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো