বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় সবুজের সমারহের মাঝে জাতীয় ফুল শাপলা

কাইয়ুম মাহমুদ / ২৩৩ বার
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

চারিদিকে সবুজ তার মাঝখানে চোখ জুড়ানো শাপলা ফুল সমারোহ। পানির উপর ফুটে থাকা সাদা শাপলা ফুলের অপরুপ সুন্দর্য যে কেউকে মুগ্ধ করবে। এই দৃশ্যটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের গাঁড়া বিলে।
জীবিকা নির্বাহের মাধ্যমও হয়ে উঠেছে অনেক দরিদ্র মানুষের জন্য। কৃষিকাজে ব্যস্ত থাকলেও বর্ষার পর জলমগ্ন বিল-ঝিলে কাজের সুযোগ থাকে না বললেই চলে। তাই শাপলা ফুল হয়ে উঠেছে তাদের বিকল্প জীবিকার উৎস। শাপলা তুলে বাজারে বিক্রি করেই আশেপাশের অনেক পরিবার সংসার চালায়। প্রতি বছরের মতো এ বছরও এই গাড়া বিলে ফুটেছে সাদা শাপলা ফুল। গাড়া বিলে গেলে চারিদিক থেকে ভেসে আসে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহোল।এটি আশেপাশের পরিবেশকে মনোমুগ্ধকর করে তুলেছে।
স্থানীয়রা জানান, এখানের সুন্দর্য সবাইকে মুগ্ধ করে। ভোর বেলা এই স্থানের সুর্য্য ফোটে। প্রতিদন ভীড় জমে পর্যটকদের। ফুলগুলো প্রায় পাঁচ থেকে সাত দিন পানির উপর ভেসে থাকে। এর পাতাগুলো দেখতে গোলাকার ও সবুজ রঙের। সবুজ পাতায় সাদা লাল শাপলা দেখতে অর্পূব লাগে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, বাংলাদেশে সারা বছর শাপলা কম বেশি সব জায়গায়ই হয়। তবে বেশি হয় র্বষা আর শরৎকালে। শাপলা গ্রামের মানুষ সবজি হিসেবে খেতে খুব পছন্দ করে। আর এ ফুলের বীজ ও গুড়ো দিয়ে খই বানানো হয়। শাপলা ভাজি করে খেতে খুব মজা। এতে পুষ্টিগুণও আছে। জলজ সবুজ ডাটায় আছে ভিটামিন, খনিজ ও আঁশ।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো