সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে দুঃস্থ অসহায় ৪০ জন নারীকে স্বাবলম্বী করতে তাদেরকে তিনমাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রত্যেকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
শনিবার সকালে পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনদপত্র বিতরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি সমাজসেবক আব্দুস সাত্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, হাজী কোরপ আলী সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মোকতেল হোসেন,দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম খান রানা,সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন, এলাকার মুরুব্বি আজাহার আলী মন্ডল,ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী,সাবেক সাধারণ হিল্টন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমেদ, ব্যবসায়ী ও নাট্যকর্মী এসএম মুছা, সেলাই মেশিন প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানা।