বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

জমে উঠেছে সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের আনন্দমেলা

গঞ্জের বাণিজ্য প্রতিবেদক / ২৬১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মাত্র ৩০ টাকার টিকিটে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে খেলাধুলা, বিনোদনমূলক কার্যক্রম ও পণ্যের স্টল। সিরাজগঞ্জ পৌর শহরের শিশু পার্কে প্রতদিনি সকাল থেকেই উৎসবের আমেজ দেখা গেছে। পার্কে শিশুদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে খেলার সব আয়োজন, বিনোদনমূলক কার্যক্রম এবং শিক্ষামূলক স্টল। পার্কের প্রধান আকর্ষণ ছিল ঝুলনা, স্লাইড সহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। ছোটরা আনন্দে ছুটে বেড়াচ্ছিল, হাসি-খুশিতে মুখ উজ্জ্বল ছিল। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের পিতা-মাতা ও পরিচিতজনরা। তারা সন্তানের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগাভাগি করেছেন এবং সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন। স্থানীয় পৌর কর্মকর্তারা জানান, শিশু পার্কে আনন্দমেলার আয়োজন নিয়মিতভাবে করা হবে যাতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা হয়। এছাড়া পার্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পার্কে উপস্থিত এক শিশুর মা জানান, “আমার সন্তান খুব খুশি হয়েছে। এমন আয়োজন শিশুদের জন্য খুবই দরকার। তারা খেলাধুলা ও বিভিন্ন সামগ্রি কিনতে পরে খুশি শিশুরা।
এই ধরনের আনন্দমেলা শিশুদের মেধা, সৃজনশীলতা ও সামাজিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো